![]() |
As a child, I wondered when I would grow up I grew up wondering why I grew up |
ছোট বেলায় রমজানের একটা আলাদা আমেজ ছিল।অধিকাংশ সময়ই রোজা রাখা হতো না কিন্তু রমজানে অন্যরকম আনন্দ কাজ করতো। বিকেলে ইফতার বানানোর সময় আলুর চপটা সবার আগে আমার পেটে ই যেতো।
শরবতের চিনি ঠিক হয়েছে কিনা সেটা জানানোর দায়িত্ব আমার ছিল।ইফতার এর সময় হওয়ার ঠিক আগ মুহুর্তে বসে পড়তাম ইফতার করার জন্য। সবার সাথে এক থালে ইফতার করার পরে সে কি আনন্দ পেতাম..!
যেদিন আলাদা ভাবে দিয়ে দিতো সেদিন ইফতার করে সেই তৃপ্তি খুঁজে পেতাম না।রোজা রাখব বলে ঘুমাতাম,আম্মুকে বলতাম সেহরির সময় ডেকে দিবা।যখন সকালে ঘুম ভেঙে যেত আর বুজতে পারতাম আমাকে ডাকা হয় নাই, ওরেই আম্মুর সাথে কি রাগারাগি।
কিন্তু দিনশেষে ইফতার এর আনন্দ বাদ যেত না।এখন রমজান মাস,রোজা রাখি, ইফতার করি কিন্তু সেই ছোট বেলার আমেজটা পাই না।সেই আনন্দ এখন আর কাজ করে না।কারণ আমি বড় হয়ে গেছি।আমরা বড় হয়ে গেছি।
-ধন্যবাদ
~~লেখক~~~
আসিফুর রহমান

0 Comments